আইসল্যান্ডকে হারিয়ে প্লে-অফে ইউক্রেন, জিতেছে ফ্রান্স-ইংল্যান্ড ও সার্বিয়া | চ্যানেল আই অনলাইন

আইসল্যান্ডকে হারিয়ে প্লে-অফে ইউক্রেন, জিতেছে ফ্রান্স-ইংল্যান্ড ও সার্বিয়া | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ডি গ্রুপ থেকে আগেই বিশ্বকাপের টিকিট কেটেছিল ফ্রান্স। সমান পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলার দৌড়ে টিকে ছিল ইউক্রেন ও আইসল্যান্ড। গ্রুপপর্বের শেষ ম্যাচে দুদল নিজেদের মুখোমুখি হয়েছিল। আইসল্যান্ডকে হারিয়ে প্লে-অফের টিকিট কেটেছে ইউক্রেন। অন্য তিন ম্যাচে জিতেছে ফ্রান্স, ইংল্যান্ড ও সার্বিয়া।

ঘরের মাঠে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেন। গোলশূন্য প্রথমার্ধ শেষের পর ইউক্রেন লিড পায় ৮৩ মিনিটে। অলেকজেন্ডার জুবকভ গোল করেন। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ওলেস্কি গুটসুলায়ক।

ডি গ্রুপের অন্য ম্যাচে আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের ৪ মিনিটে দাদাসবের গোলে এগিয়ে যায় আজারবাইজান। ১৭ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান জেন-ফিলিপ মাতেতা। ২৫ মিনিটে এনকুনেকো আজারাবাইন জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল। মিনিট পাঁচেক পর ফরাসিদের লিড এনে দেন ম্যাগানহেস অ্যাকিউলিস। ৪২ মিনিটে খেপেরেন থুরাম বল পাঠান আজারবাইন জালে। তবে এবারও অফসাইডের ফাঁদে পড়ে ফ্রান্স। ৪৫ মিনিটে শাহরুউদ্দিনের ভুলে তৃতীয় গোল হজম করে ফ্রান্স। ৩-১ গোলে ফরাসিরা এগিয়ে যায়। বিরতির পর আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফ্রান্স আগেই সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

‘কে’ গ্রুপের লড়াইয়ে আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইংল্যান্ড। অন্যদিকে আলবেনিয়া প্লে-অফ খেলবে সেটাও ঠিক হয়ে গেছিল। গ্রুপপর্বের শেষ ম্যাচে দুদল মুখোমুখি হয়। সেখানে আলবেনিয়াকে ২-০ গোলে হারায় ইংল্যান্ড। গোলশূন্য প্রথমার্ধের পর ইংলিশরা লিড পায় ৭৪ মিনিটে। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় ইংলিশদের। দুটি গোলই করেন হ্যারি কেন। ২-০তে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

‘কে’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় সার্বিয়া ও লাটভিয়া। নিয়মরক্ষার লড়াইয়ে লাটভিয়াকে ২-১ গোলে হারায় সার্বিয়া। ম্যাচের ১২ মিনিটে ভ্লাদিস্লাভেস গুতকোভস্কিস গোল করে লাটভিয়াকে এগিয়ে নেন। বিরতির পর সার্বিয়াকে সমতায় ফেরান জিভকোভিচ। ৬০ মিনিটে লিড এনে দেন আলেকজেন্ডার স্টানকোভিচ। ২-১ গোলে জয় পায় সার্বিয়া।

Scroll to Top