”আইপিএল ইস্যু নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যে কোন প্রভাব পড়বে না” | চ্যানেল আই অনলাইন

”আইপিএল ইস্যু নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যে কোন প্রভাব পড়বে না” | চ্যানেল আই অনলাইন

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয় নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এতে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১১ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য উদারীকরণ করতে শর্ত শিথিল করে আমদানি নীতি আদেশ জারি করা হচ্ছে। মন্ত্রিপরিষদে এ প্রস্তাব উপস্থাপন করা হবে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। বাণিজ্য সহজীকরণ করার চেষ্টা করছি। আইপিএল নিয়ে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।

Scroll to Top