আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেছে ১৩২৫৮ জন | চ্যানেল আই অনলাইন

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেছে ১৩২৫৮ জন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির  এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ২৫৮ জন।

শুক্রবার ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হবার পর রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এবারের এমসিকিউ পরিক্ষায় অংশগ্রহণের উপযুক্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪০ হাজার ৬২৭ জন।

উল্লেখ্য যে, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়।

Scroll to Top