১. ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র;
২. এসএসসি/সমমান পরীক্ষায় পাসকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র;
৩. এসএসসি/সমমান পরীক্ষা পাসের মূল সনদ/মূল প্রশংসাপত্র;
৪. স্থানীয় সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল নাগরিক সনদ বা জন্মনিবন্ধন সনদের কপি;
৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি রঙিন ছবি। এক কপি সত্যায়িত, বাকি পাঁচ কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে;
৬. সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি ও বর্তমান কর্মস্থলের চাকরির প্রত্যয়নপত্র;
৭. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ, পাবর্ত্যজেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ; অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ।



