অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা | চ্যানেল আই অনলাইন

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা | চ্যানেল আই অনলাইন

লা লিগায় শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেল বার্সেলোনা। প্রায় শেষের দিকে চলছে লিগের ম্যাচ, ৮ ম্যাচ হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্ট এগিয়ে গেলো কাতালান ক্লাবটি।

শনিবার রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো মাঠে স্বাগতিকদের ১০ জনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা। যদিও ম্যাচে প্রথমে লিড পায় অ্যাটলেটিকো, ৩৯ মিনিটে গোল করেন জুলিয়ানো সিমিওনে। ৪২ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের গোলে সমতায় ফেরে গত আসরের চ্যাম্পিয়নরা।

৪৫ মিনিটে শেষে যোগ করা অতিরিক্ত সময়ে নিকো গঞ্জালেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে বার্সার জয় সূচক গোলটি করেন রবার্ট লেভান্ডোভস্কি।

৩০ ম্যাচে ২৫ জয় ১ ড্র ও ৪ হারে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২২ জয় ৩ ড্র ও ৫ হারে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লস ব্লাঙ্কোসরা। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল এবং ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Scroll to Top