অহিংস গণঅভ্যুত্থান বাংলাদশের আহ্বায়ক মোস্তফা আমীন আটক | চ্যানেল আই অনলাইন

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদশের আহ্বায়ক মোস্তফা আমীন আটক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

আজ (২৫ নভেম্বর) সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানা কর্তৃপক্ষ জানায়, বিনা সুদে ঋণ দেয়ার কথা বলে দেশের বিভিন্নস্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার সঙ্গে মোস্তফা আমীন জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এর আগে ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’-এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে।

ওই অভিযোগেই সংগঠনের নেতা মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।

GOVT

Chokroanimation

Scroll to Top