অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু

অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু

অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ছাত্রদল। সংগঠনটি এক ফেসবুক পোস্টে লিখেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান মৃত্যুবরণ করেছেন। ক্যাম্পাস সংলগ্ন হোটেলে খাবার খেতে যান হাসিব। পরে সেখানে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।

/এসআইএন

Scroll to Top