‘অসম্ভব বলে কিছু নেই’— আর্জেন্টিনা প্রসঙ্গে কেপ ভার্দে কোচ | চ্যানেল আই অনলাইন

‘অসম্ভব বলে কিছু নেই’— আর্জেন্টিনা প্রসঙ্গে কেপ ভার্দে কোচ | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচ এখনও শেষ হয়নি। এরমধ্যে ঠিক হয়ে গেছে নকআউটের প্রতিপক্ষ, সেটি নবাগত কেপ ভার্দে। ম্যাচটি রয়েছে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যে মন্তব্য করেছেন কেপ ভার্দে কোচ পেদ্রো লেইটাও ব্রিটো। বলেছেন, অসম্ভব কিছুই নেই।

বুবিস্তা নামে অধিক পরিচিত কেপ ভার্দের কোচ বলেছেন, ‘আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই। আমরা এবং কেপ ভার্দের মানুষরা তাদের দল যা করেছে তার জন্য গর্বিত।’

‘প্রথমে আমাদের বলতে হবে, আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। অবশ্যই আমাদের দল, খেলোয়াড় এবং আমাদের মানুষের জন্য এটি একটি আনন্দঘন মুহূর্ত হতে চলেছে। শুরু থেকেই আমরা বলে আসছি আমাদের প্রধান লক্ষ্য বিশ্বের সামনে নিজেদের দেশকে উপস্থাপন করা।’

‘আর ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, এমন এক পর্যায়ে আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের দেশের জন্য দারুণ ব্যাপার। অবশ্যই আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করি, তবে আফ্রিকারও প্রতিনিধিত্ব করি। তার বাইরেও বিশ্বের ছোট দেশগুলোর প্রতিনিধিত্ব করি।’

কেপ ভার্দের জন্য বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি হবে ৪ জুলাই, মিয়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৪টায়।

Scroll to Top