অষ্টমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা! গেটহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত ১! বিস্ফোরক দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

অষ্টমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা! গেটহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত ১! বিস্ফোরক দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

Last Updated:

Accident in Nandakumar: রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু। এদিন সকালে নন্দকুমারে ঘটনাটি ঘটেছে। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ এলাকায়।

ট্রেনের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুঅষ্টমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা! গেটহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত ১! বিস্ফোরক দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর
ট্রেনের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ উৎসবের মরশুমে মর্মান্তিক কাণ্ড। গেটহীন খোলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু। এদিন সকালে নন্দকুমারে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম প্রশান্ত সামন্ত। বয়স ৫০ বছর। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ এলাকায়।

অষ্টমীতে একদিকে যখন রাজ্যজুড়ে উৎসবের আমেজ, সেই সময় পূর্ব মেদিনীপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এদিন সকালে নন্দকুমার রেল স্টেশনের কাছেই ফতেপুরে খোলা রেলক্রসিংয়ে প্রশান্ত নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। দিঘা থেকে হাওড়াগামী এক ট্রেনের ধাক্কায় তাঁর প্রাণ যায় বলে খবর।

এলাকাবাসীর দাবি, রেল কর্তৃপক্ষের কাছে বারবার এই খোলা ক্রসিংয়ে রেলগেট বসানোর দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও কোনও কাজ হয়নি। ফলে নিয়মিতই দুর্ঘটনা ঘটছে। অষ্টমীর সকালে যেমন এক সাইকেল আরোহীর মৃত্যু হল। এই নিয়ে নন্দকুমারে চাঞ্চল্য ছড়িয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

অষ্টমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা! গেটহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত ১! বিস্ফোরক দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

Scroll to Top