অভিনেতা নীতিনের মৃত্যুতেও সুশান্ত কাণ্ডের ছায়া! | চ্যানেল আই অনলাইন

অভিনেতা নীতিনের মৃত্যুতেও সুশান্ত কাণ্ডের ছায়া! | চ্যানেল আই অনলাইন

মাত্র ৩৫ বছর বয়সেই থেমে গেল ভারতীয় টেলি অভিনেতা নীতিন চৌহান। শুক্রবার (৮ নভেম্বর) সকালে অভিনেতার মুম্বাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয় তার মরদেহ।

প্রাথমিকভাবে অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল ‘আত্মহত্যা’ করেছেন তাদের ছেলে। কিন্তু কী কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিলেন নীতিন?

ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদের কারণেই এমন পদক্ষেপ করেছেন নীতিন সিং ওরফে চৌহান। জানা গেছে, গত ৩-৪ বছর ধরে কোন কাজ পাচ্ছিলেন না নীতিন। এরপর তিনি আইসক্রিমের ব্যবসাও শুরু করেন, তবে সেটাও চলেনি। সেকারণেই মানসিক অবসাদে ভুগছিলেন। তার মানসিক স্বাস্থ্যের চিকিৎসাও চলছিল বলে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী।

এদিকে এই ঘটনায় সুশান্ত কাণ্ডে ছায়া দেখছেন অনুরাগীরা। সুশান্তের মৃত্যুও মানসিক অবসাদের কারণেই ঘটেছিল বলে দাবি করা হয়। যদিও এখনও সেই ঘটনার তদন্ত চলছে।

GOVT

অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। তিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন। জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাকে।

তবে শেষবার তিনি ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁ’তে অভিনয় করেছিলেন। তবে তারপর থেকে আর কাজ পাননি নীতিন, এমনটাই দাবি করা হচ্ছে।- হিন্দুস্থান টাইমস বাংলা

Chokroanimation

Scroll to Top