২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের দুই বিশ্বকাপে প্রাথমিক পর্যায় থেকে বাদ পড়েছিল জার্মানি। রাশিয়া এবং কাতার বিশ্বকাপে নিজেদের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেনি চারবারের চ্যাম্পিয়ন দলটি। তবে এবার কিছু একটা করতে চায় এমন প্রত্যয় রয়েছে জার্মানির মধ্যে।
অবসর ভেঙে দলে ৪০ বর্ষী ম্যানুয়েল নয়্যারকে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে জার্মান ফুটবল ফেডারেশন। দলটি এবার মিডফিল্ড ও স্ট্রাইকারের উপর জোর দিয়েছে। তবে সবচেয়ে বেশি নয়জন ফরোয়ার্ডকে রেখেছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। নয়্যারের সাথে আছেন অলিভার বাউম্যান ও আলেকজান্ডার নুবেল।
ডিফেন্ডারদের মধ্যে আছে পরিচিত মুখ অ্যান্টনিও রুডিগার, জোনাথন তাহ। মিডফিল্ডে আছেন জশুয়া কিমিখ, লিওন গোরেজকার মত তারকারা। জায়গা পেয়েছেন ফেলিক্স নেমেচা ও আলেকজান্ডার পাবলোভিচের মত তারকা।
জার্মানি বিশ্বকাপ দল
কোচ: জুলিয়ান নাগেলসম্যান
গোলরক্ষক: অলিভার বাউম্যান, ম্যানুয়েল নয়্যার, আলেকজান্ডার নুবেল।
ডিফেন্ডার: ভালদেমার অ্যান্টন, নাথানিয়েল ব্রাউন, ডেভিড রাউম, অ্যান্টনিও রুডিগার, নিকো শ্লোটারবেক, জোনাথন তাহ, মালিক থিয়াও।
মিডফিল্ডার: প্যাস্কেল গ্রস, জশুয়া কিমিখ, ফেলিক্স নেমেচা, আলেকজান্ডার পাভলোভিচ, অ্যাঞ্জেলো স্টিলার, নাদিম আমিরি, লিওন গোরেৎজকা।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রির্টজ, ম্যাক্সিমিলিয়ান বিয়েরার, জেমি লিভেলিং, লেরয় সানে, ডেনিজ উন্ডাভ, নিক ভলতেমেড।




