অপ্রাপ্তবয়স্ক হিসেবে টিকটকে নিষিদ্ধ লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস – DesheBideshe

অপ্রাপ্তবয়স্ক হিসেবে টিকটকে নিষিদ্ধ লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস – DesheBideshe


অপ্রাপ্তবয়স্ক হিসেবে টিকটকে নিষিদ্ধ লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস – DesheBideshe

মাদ্রিদ, ১৯ জুলাই – স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের প্রেমিকা এবং সেভিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার টিকটক অ্যাকাউন্টটি হুট করেই বন্ধ করে দেওয়া হয়েছিল যার কারণ জানলে যে কেউ অবাক হবেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইনেস জানান যে টিকটক কর্তৃপক্ষ তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করে অ্যাকাউন্টটি সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। ২১ বছর বয়সী এই প্রভাবশালী ব্যক্তিত্ব জানান এই ঘটনায় তিনি বেশ বিব্রত এবং বিরক্ত হয়েছিলেন।

তিনি বলেন যে সেই সময়ে তিনি নিজের প্রোফাইল পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না এবং কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছিলেন না। পরবর্তীতে ইনেস টিকটক কর্তৃপক্ষের কাছে অ্যাকাউন্টটি পর্যালোচনার জন্য আবেদন করেন। টিকটক কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে পুনরায় তার অ্যাকাউন্টটি সচল করে দেয়।

এই অনাকাঙ্ক্ষিত ঝামেলা সত্ত্বেও ইনেস তার সঙ্গী লামিন ইয়ামালকে সমর্থন দিতে ভুলেননি। আন্তর্জাতিক ফুটবল আসরের উত্তেজনার মাঝে যখন স্প্যানিশ দলের খেলোয়াড়রা কিছুটা অবসর পান তখন ইয়ামালকে ইনেস ও তার ভাইয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। টাইম স্কয়ারে বিশাল এক বিজ্ঞাপনী পর্দায় ইয়ামালের ছবি দেখে ইনেসের সেই বিশেষ মুহূর্তটি ভক্তদের মাঝে রোমান্টিক আবহ তৈরি করেছে।

এস এম/ ১৯ জুলাই ২০২৬



Scroll to Top