অপারেশন সিঁদুরে পাকিস্তানে শতাধিক নিহত, দাবি ভারতের – DesheBideshe

অপারেশন সিঁদুরে পাকিস্তানে শতাধিক নিহত, দাবি ভারতের – DesheBideshe



অপারেশন সিঁদুরে পাকিস্তানে শতাধিক নিহত, দাবি ভারতের – DesheBideshe

নয়াদিল্লি, ০৮ মে – পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের চালানো অপারেশন সিন্দুরে “শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে” বলে বিরোধী দলের নেতাদের জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে তিনি সরকারের পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরেন।

বার্তা সংস্থা পিটিআই ও ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো বৈঠকে উপস্থিত সূত্রগুলোকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে আরও জানানো হয়েছে, তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা যদি এই পর্যায় থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।

অপারেশন সিন্দুরকে একটি ‘চলমান অভিযান’ বলে বর্ণনা করে বৈঠকে রাজনাথ সিং আরও জানান, ভারত এখন আর নতুন করে কোনো হামলা চালাতে চায় না – কিন্তু পাকিস্তানি সেনা ভারতে আঘাত হানলে অবশ্যই তার জবাব দেওয়া হবে।

বৈঠকের পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, “সরকার যা বলেছেন তা আমরা শুনলাম। তারা এমন কিছু তথ্যও দিয়েছেন যেগুলো গোপনীয় রাখতে হবে। বিরোধীরা জানিয়েছেন আমরা সবাই সরকারের পাশে আছি।”

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৮ মে ২০২৫



Scroll to Top