অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের অন্তর্বর্র্তী সরকারকে নিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গত সোমবার ঢাকা সফর শেষে বুধবার ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় একথা বলেন বিক্রম মিশ্রি। এই কমিটির সভাপতি লোকসভায় বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ‘ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস’ ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি। এছাড়াও ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগে ভারত উদ্বিগ্ন। তবে, এ-সংক্রান্ত সহিংসতার ঘটনায় ৮৮ জনকে গ্রেপ্তার করার খবরকে ভারত স্বাগত জানায়।

Shoroter Joba

Scroll to Top