অনাস্থা ভোটে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পরাজয়, ভাঙছে সরকার | চ্যানেল আই অনলাইন

অনাস্থা ভোটে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পরাজয়, ভাঙছে সরকার | চ্যানেল আই অনলাইন

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেছেন। দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তার ক্ষমতাচ্যুতিতে ভাঙছে ফ্রান্সের সরকার।

আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রস্তাবের সমর্থনে অপ্রতিরোধ্যভাবে ভোট দিয়েছেন।

এমানুয়েল মাক্রোঁ কর্তৃক নিযুক্ত হওয়ার মাত্র তিন মাস পরই সরে যেতে হলো প্রধানমন্ত্রী বার্নিয়েকে। ১৯৬২ সালের পর প্রথমবারের মতো অনাস্থা ভোটে দেশটির সরকার পতন হলো।

বুধবারের এ ভোটে সংসদ সদস্যদের হয় ‘হ্যাঁ’ ভোট দিতে হতো বা ভোটদান থেকে বিরত থাকতে হতো। অনাস্থা প্রস্তাবটি পাসের জন্য ২৮৮ ভোট প্রয়োজন ছিল। তবে মোট ৩৩১ জন এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন।

GOVT

৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাক্রোঁ। দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ রাজনৈতিক সংকটের মুখে পড়তে হয় তাকে।

এমানুয়েল মাখোঁর উত্তরসূরি বেছে নেওয়ার সময়ের আগপর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারবেন মিশেল বার্নিয়ে।

shoroterjoba

Scroll to Top