অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা | চ্যানেল আই অনলাইন

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা | চ্যানেল আই অনলাইন

নিরাপত্তা শঙ্কার কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। ফলে টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে আসরে যুক্ত করেছে আইসিসি। বিশ্বকাপের সময়টাতে যেন ক্রিকেটারদের বসে থাকতে না হয়, সে জন্য তিন দলের ‘অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপ-২০২৬’ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। প্রতিটি দলে জায়গা পেয়েছেন ১৩জন করে ক্রিকেটার।

আড়াই কোটি টাকা প্রাইজমানির আসরে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশে বিভক্ত হয়ে খেলবেন ক্রিকেটাররা। ধূমকেতু’র নেতৃত্বে লিটন দাস, দুরন্ত’র আকবর আলি ও দুর্বার একাদশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন, আর তার সহকারী মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান ও সহকারী তুষার ইমরান। অন্যদিকে হান্নান সরকার ও রাজিন সালেহ ডাগআউট সামলাবেন দুরন্ত একাদশের কোচ ও সহকারী কোচ হিসেবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি হবে গ্রুপপর্বের লড়াই। আর ৯ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। সবগুলো ম্যাচই সন্ধ্যা ৬টায় গড়াবে।

একনজরে তিন দলের স্কোয়াড
ধুমকেতু একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, খালেদ আহমেদ ও আল ফাহাদ।

দুরন্ত একাদশ: আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসাইন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

Scroll to Top