হানাফি ফিকহের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, কোরআন শরিফের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন কোনো আলাদা আবরণ বা পর্দার (যেমন—আলাদা কাপড় বা রুমাল) সাহায্যে মুসহাফ স্পর্শ করা জায়েজ।
ইমাম ইবনে আবিদিন লিখেছেন, ‘মুসহাফের সঙ্গে সেলাই করা বা যুক্ত নয়—এমন আলাদা কোনো আবরণ বা থলের সাহায্যে অজু ছাড়া কোরআন ধরা বা বহন করা বৈধ।’ (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ১/১৭৩, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)
মোবাইল ফোনের ক্ষেত্রে স্ক্রিনের গ্লাস বা কাচ একটি আলাদা আবরণ হিসেবে কাজ করে এবং আয়াতের লেখাগুলো সেই গ্লাসের নিচে প্রতিফলিত হয়। তাই সরাসরি হরফ স্পর্শ করার বিষয়টি এখানে ঘটে না।


