৯৮তম অস্কার মঞ্চে কারা হাসলেন শেষ হাসি | চ্যানেল আই অনলাইন

৯৮তম অস্কার মঞ্চে কারা হাসলেন শেষ হাসি | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’- যা ‘সেরা চলচ্চিত্র’সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে নেয়।

এবারের আয়োজনটি উপস্থাপনা করেন কৌতুক অভিনেতা কোনান ও’ব্রাইন।

এবারের অস্কারে ‘সিনার্স’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। এটি তার ক্যারিয়ারের প্রথম অস্কার জয়। অন্যদিকে ‘হ্যামনেট’ এর জন্য জেসি বাকলে জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

রাতের প্রথম পুরস্কারটি জেতেন অ্যামি মেডিগান, যিনি ‘ওয়েপনস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মাননা পান।

এদিকে রায়ান কুগলার তার চলচ্চিত্র সিনার্স-এর জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন। ছবিটি এবারের অস্কারে সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছিল।

তবে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিযোজিত চিত্রনাট্যসহ একাধিক পুরস্কার জিতে এবারের অস্কারে বাজিমাত করে৷

অস্কার ২০২৬: বিজয়ীদের পূর্ণ তালিকা

সেরা চলচ্চিত্র:
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পরিচালক:
পল থমাস অ্যান্ডারসন- ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অভিনেতা:
মাইকেল বি. জর্ডান- সিনার্স

সেরা অভিনেত্রী:
জেসি বাকলি- হ্যামনেট

সেরা পার্শ্ব অভিনেতা:
শন পেন- ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পার্শ্ব অভিনেত্রী:
অ্যামি মেডিগান- ওয়েপনস

সেরা মৌলিক চিত্রনাট্য:
সিনার্স- রায়ান কুগলার

সেরা অভিযোজিত চিত্রনাট্য:
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার- পল থমাস অ্যান্ডারসন

সেরা মৌলিক সংগীত (স্কোর):
সিনার্স- লুডবিগ গোরাসন

সেরা মৌলিক গান:
গোল্ডন- কেপপ ডেমন হান্টার্স

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র:
সেন্টিমেন্টাল ভেল্যু (নরওয়ে)

সেরা প্রামাণ্যচিত্র:
মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন

সেরা সিনেমাটোগ্রাফি:
অটাম ডুরাল্ড আরকাপাও- সিনার্স

সেরা ভিজ্যুয়াল ইফেক্ট:
অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ

সেরা প্রোডাকশন ডিজাইন, মেকআপ ও কস্টিউম ডিজাইন:
ফ্রাঙ্কেস্টাইন

সেরা ফিল্ম এডিটিং:
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা সাউন্ড:
এফ-১

এছাড়া প্রথমবারের মতো অস্কারে কাস্টিং বিভাগে পুরস্কার দেওয়া হয়। এই নতুন বিভাগে বিজয়ী হন ক্যাসান্ড্রা কুলুকুন্ডিস-
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর জন্য৷

Scroll to Top