৩০০ আসনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু – DesheBideshe

৩০০ আসনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু – DesheBideshe

৩০০ আসনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু – DesheBideshe

ঢাকা, ২১ জানুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সব ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে।

আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের সচিবের বরাতে বলা হয়েছে—পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন সমাধান হয়েছে। এ কারণে ৩০০ আসনেই নির্বাচন আয়োজন করা হচ্ছে।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬

Scroll to Top