২ থেকে ৩ দিনের মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়ছে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, এই ঈদযাত্রা স্বাভাবিক করাটা চ্যালেজ্ঞিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি আশা করি কোন ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে যাতায়াত করতে পারবে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের গোমা সেতু উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক ২ লেনের রাস্তা। এটা চলাচল করা গেলেও আরও বড় করা দরকার। এটা সরকার উপলব্ধি করে। এবার এসে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে।
বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়-বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




