২৪-এর চেতনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার তাগিদ জামায়াতের আমিরের

২৪-এর চেতনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার তাগিদ জামায়াতের আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ২৪-এর অভ্যুত্থানের চেতনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে, ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না।

বৃহস্পতিবার (৮ মে) আজিমপুরে দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এসব বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির আশা প্রকাশ করে বলেন, দলের কেন্দ্রীয় নেতা এ টি এম আজহার ন্যায়বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, জামায়াতকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তা অন্য কোনো দলের সাথে হয়নি। জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে।

ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াতের আমির।

Scroll to Top