পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ১৮ মে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। ঈদযাত্রায় সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সিএনজি স্টেশনগুলোকে নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।



