২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকতে চান আনচেলত্তি | চ্যানেল আই অনলাইন

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকতে চান আনচেলত্তি | চ্যানেল আই অনলাইন

ব্রাজিল দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। শুরুটা ভালো না হলেও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছেন প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে। ৬৬ বর্ষী আনচেলত্তির পরিবারও পাড়ি জমিয়েছেন রিও ডো জেনিরোতে। কোচের ইচ্ছা এখানেই থেকে যাবেন ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

এক বছরের চুক্তিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নেইমার-ভিনিসিয়াসদের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। চলতি বছরের মে’তে ব্রাজিলে আসা আনচেলত্তির চুক্তি শেষ হবে ২০২৬ সালের জুলাইয়ে।

ব্রাজিলে নিজের ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘একবছরের চুক্তি থাকলেও ২০২৬ বিশ্বকাপের পর সব পথ খোলা। আমার কোনো সমস্যা নেই এরপরেও দলটির কোচিংয়ের দায়িত্বে থাকা নিয়ে। এখানে এসে খুশি, এমনকি আমার পরিবারও। ভালো হবে ২০৩০ পর্যন্ত থাকলে। যেখানে ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো হবে দুটি মহাদেশের ছয় দেশে।’

আনচেলত্তির অধীনে চার ম্যাচের মধ্যে দুই জয় এবং একটি করে জয় পরাজয় রয়েছে ব্রাজিলের। আনচেলত্তি একমাত্র বিদেশী কোচ যিনি রিয়ালকে দুদফায় ১৫টি শিরোপা জিতিয়েছেন। একমাত্র কোচ হিসেবে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। রিয়ালের হয়ে তিনটি। এসি মিলানের হয়ে দুটি।

Scroll to Top