১ অক্টোবর থেকে শ্রমিকদের ন্যায্য মূল্যে পণ্য দেবে সরকার

১ অক্টোবর থেকে শ্রমিকদের ন্যায্য মূল্যে পণ্য দেবে সরকার

শ্রম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যদি আমরা সচল করতে পারি তাহলে বাংলাদেশের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে।’ তিনি আরও বলেন, শ্রমিকদের ১৮ দফা দাবি মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হয়েছে। দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জোর দেওয়া হচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হলেও অধিকাংশ শ্রমিকই জানেন না যে, তাদের জন্য এমন একটি ফান্ড রয়েছে। কীভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও জানা নেই। তিনি বলেন, ‘এই ফান্ড ব্যবস্থাপনা নিয়ে অস্বচ্ছতা এবং অনেক প্রশ্ন ছিল। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা থাকলে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।’

Scroll to Top