১১২ নারী ক্রিকেটার নিয়ে বিসিবি আয়োজন করছে উইমেন্স কাপ | চ্যানেল আই অনলাইন

১১২ নারী ক্রিকেটার নিয়ে বিসিবি আয়োজন করছে উইমেন্স কাপ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য নতুন একটি প্রতিযোগিতা শুরু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি উইমেন্স কাপ’ নামের এ টুর্নামেন্টটি আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

আট দল নিয়ে গড়াবে আসর। তাতে ১১২ জন নারী ক্রিকেটার এ টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।

এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটার ও কোচিং স্টাফদের আবাসনের ব্যবস্থাও করবে বিসিবি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য থাকবে আর্থিক পুরস্কার। পাশাপাশি ম্যাচ সেরা, সিরিজ সেরাসহ আরও কয়েকটি ব্যক্তিগত পুরস্কারও দেয়া হবে।

এই টুর্নামেন্টের পরপরই নারী বিপিএলের প্রথম আসর আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। তিন দল নিয়ে আগামী ১০ থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এ প্রতিযোগিতা। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি বগুড়াতেও ম্যাচ আয়োজনের কথা রয়েছে।

Scroll to Top