১০ লাখে মাদকের চালান ধামাচাপা, ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১০ লাখে মাদকের চালান ধামাচাপা, ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আবির হোসেন সজল : মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকা নিয়ে মাদকের বড় চালান ধামাচাপা দেওয়ার অভিযোগে ​লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

লালমনিরহাট

প্রত্যাহার কর্মকর্তারা হলেন থানার উপপরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

থানাসূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে গোপন তথ্যে হাতীবান্ধার বোর্ডের হাট বাজার এলাকায় চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযানে যান ওই চারজন। জব্দ করেন একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও বিপুল মাদক। সেসব থানায় না নিয়ে কয়েক কিলোমিটার দূরের ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়।

সেখানে ওই মাদক কারবারির সঙ্গে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে চালান ছেড়ে দেন পুলিশের ওই কর্মকর্তারা। ওই চত্বরের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানাজানি হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান জানালেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় চারজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

Scroll to Top