হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে, অনুদান আহ্বানে কোনো অসংসতি ছিল না। বলরুমটি ভবিষ্যৎ প্রশাসনও ব্যবহার করবে। তারা বলেছে, সংস্কারকাজের জন্য সাধারণ জনগণের ট্যাক্সের কোনো অর্থ খরচ হবে না।
হোয়াইট হাউসের সাবেক নির্বাহী শেফ ও ক্যাম্প ডেভিডের জেনারেল ম্যানেজার মার্টিন মঙ্গিয়েলো বিবিসিকে বলেছেন, বলরুমের জন্য দেওয়া অর্থ ‘শেষ পর্যন্ত নিজের খরচ মেটাবে ও খরচ বাঁচাবে।’ অর্থাৎ, নতুন বলরুম থাকলে ভবিষ্যতে বড় অনুষ্ঠান বা টেন্ট ভাড়া দেওয়ার খরচ বাঁচবে। মঙ্গিয়েলো সাতটি প্রশাসনের অধীন কাজ করেছেন।
মঙ্গিয়েলো আরও বলেন, অনুষ্ঠানের জন্য মাঝেমধ্যে হোয়াইট হাউসের বাইরে টেন্ট বসানো হয়। তিনি এটিকে ‘বিব্রতকর’ হিসেবে বর্ণনা করেন। এ ধরনের টেন্টের খরচ প্রায় ১ মিলিয়ন (১০ লাখ) ডলার বা এর বেশি হয় এবং বড় অনুষ্ঠানের ক্ষেত্রে এর সঙ্গে অন্য অতিরিক্ত খরচ যুক্ত হয়।



