
কুমিল্লা, ৩ এপ্রিল – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।
৩ এপ্রিল দুপুর ১২টা ২১ মিনিটে দেওয়া তার এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রকাশের মাত্র চার ঘণ্টার ব্যবধানে স্ট্যাটাসটিতে তিন লাখ সতেরো হাজার রিঅ্যাক্ট, ঊনত্রিশ হাজার চারশো কমেন্ট এবং চৌদ্দ হাজার শেয়ার হয়।
তার এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মাঝেও তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
সচেতন মহল মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি স্পষ্ট ও ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরেছেন।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬





