হামে প্রতিদিন গড়ে সাতজনের মৃত্যু

হামে প্রতিদিন গড়ে সাতজনের মৃত্যু

সরকার ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ২২ মে পর্যন্ত টিকা দেওয়া হয়েছিল ১ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ১৪৯ জনকে, অর্থাৎ নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি শিশু হামের টিকা পেয়েছে। স্বাস্থ্য বিভাগ বলেছে, পাঁচ বছরের বেশি বয়সী কিছু শিশু টিকা পাওয়ায় নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি শিশু টিকা পেয়েছে।

সংক্রমণ ও চিকিৎসা পরিস্থিতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক জাহিদ রায়হান প্রথম আলোকে বলেন, ‘সংক্রমণ কমতে শুরু করেছে। আশা করছি, মৃত্যুও কমে আসবে। সারা দেশের আইসিইউতে যত রোগী, তাদের কার কী অবস্থা, তা সঠিক করে বলা মুশকিল।’

এমন পরিস্থিতিতে তিনটি কাজ করা জরুরি বলে মনে করেন জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতালে আইসিইউ থাকাই যথেষ্ট নয়। সেগুলোকে শিশুদের ব্যবহার যোগ্য করতে হবে, অর্থাৎ আইসিইউগুলোকে শিশু আইসিইউতে রূপান্তর করতে হবে। বেসরকারি খাতের আইসিইউগুলোকে এখন অধিগ্রহণ করতে হবে। এর আগে হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে।

মুশতাক হোসেন বলেন, অনেকের আইসিইউয়ের দরকার নেই, শুধু অক্সিজেনই প্রয়োজন। তবে তারও আগে দরকার কমিউনিটি আইসোলেশন। হামে আক্রান্ত শিশুকে বাড়িতে না রেখে উপজেলা বা শহরে পৃথক কোনো স্থানে রেখে চিকিৎসা দিতে হবে। পাশাপাশি আক্রান্ত দরিদ্র পরিবারকে সরকারি সহায়তা দিতে হবে।

Scroll to Top