হাটহাজারীতে ভাড়া বাসার কক্ষের সিলিং ফ্যানে ঝুলছিল কিশোরীর লাশ

হাটহাজারীতে ভাড়া বাসার কক্ষের সিলিং ফ্যানে ঝুলছিল কিশোরীর লাশ

পুলিশ জানায়, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কিশোরীর লাশ আনা হয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর লাশটি হেফাজতে নেওয়া হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবারের দাবি, কিশোরী বাসার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে কিশোরীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Scroll to Top