হলান্ডের গোলক্ষুধার নেপথ্যে রেড লাইট থেরাপি, কাঁচা দুধ ও স্টেক

হলান্ডের গোলক্ষুধার নেপথ্যে রেড লাইট থেরাপি, কাঁচা দুধ ও স্টেক

ভিডিওতে হলান্ড বলেন, ‘প্রকৃতিগতভাবেই আমার কোমর আর কুঁচকি বেশ নমনীয়, যেটা ধরে রাখা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। নয়তো গোলগুলো তুমি কীভাবে করবে।’ হলান্ড এ কথা বলতে বলতে নিজের পা তুলে কিছু অ্যাক্রোবেটিক গোলের ভঙ্গি দেখান। হলান্ড এ সময় আরও বলেন, ‘পাগলাটে গোলগুলো করতে হলে তোমার শরীরের নড়াচড়া করার ভালো ক্ষমতা বা নমনীয়তা থাকতে হবে। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ।’

ভিডিওতে দেখা যায়, অনুশীলনে যাওয়ার পথে হলান্ড স্থানীয় এক ফার্ম শপে থামেন, যেখান থেকে তিনি কাঁচা দুধ আর কয়েক ধরনের স্টেক কেনেন। পরে রান্না নিয়ে তাঁর বিশেষ আগ্রহও দেখা যায়। এই ইউটিউব চ্যানেলটি হলান্ডের ব্যক্তিগত উদ্যোগে খোলা হয়েছে, যেটা ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি যুক্ত নয়।

Scroll to Top