হরমুজ প্রণালী সংকটে তেল পরিবহন খরচ সর্বকালের সর্বোচ্চ | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালী সংকটে তেল পরিবহন খরচ সর্বকালের সর্বোচ্চ | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্য থেকে চীনে অপরিশোধিত তেল পরিবহনে সুপারট্যাংকার ভাড়া ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডনভিত্তিক তথ্যপ্রদানকারী প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ জানিয়েছে, একটি সুপারট্যাংকার ভাড়া চার লাখ ডলার ছাড়িয়ে গেছে।

আজ (৩ মার্চ) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ব্যয় দ্রুত বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার সময় যে ভাড়া ছিল, বর্তমান হার তার প্রায় দ্বিগুণ।

পরিস্থিতি আরও জটিল হয়েছে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে। ইরানের দক্ষিণ উপকূলবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। অভিযোগ রয়েছে, এ পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, ফলে ঝুঁকি ও বীমা খরচ বেড়ে গেছে।

বৃহৎ ভলিউম বহনে সক্ষম ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ধরনের জাহাজ যেগুলো একসঙ্গে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে, বর্তমানে এই রেকর্ড ভাড়ায় পরিচালিত হচ্ছে।

Scroll to Top