হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন








হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন





















মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলার পর কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার (১৫ আগস্ট) বলেছেন, হরমুজ প্রণালি ইরানেরই থাকবে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ কখন খোলা বা বন্ধ থাকবে, সে সিদ্ধান্ত শুধু ইরানই নেবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করার পর ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

ট্রাম্পের এমন মন্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে এটি ঘিরে উত্তেজনা আরও বাড়ছে।

Scroll to Top