হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আগুন, তদন্ত শুরু – DesheBideshe

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আগুন, তদন্ত শুরু – DesheBideshe


হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আগুন, তদন্ত শুরু – DesheBideshe
হরমুজ প্রণালি

তেহরান,২৯ অক্টোবর-হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব এলাকা থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল উত্তরে অবস্থানরত একটি জাহাজে আগুন লাগে।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্য একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন প্রথম আগুন দেখতে পান। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। তবে আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটির নাবিক ও ক্রু সদস্যদের বর্তমান অবস্থা বা তারা নিরাপদ আছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া আগুনে জাহাজটির কতটা ক্ষতি হয়েছে কিংবা পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েছে কি না, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো প্রাথমিক মূল্যায়ন বা পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

ঘটনাটি তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ পরিস্থিতিতে ইউকেএমটিও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্য সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে চলাচলের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ওই এলাকায় কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এস এম/ ২৯ অক্টোবর ২০২৬

Scroll to Top