হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে গিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।

আজ (২ মে) শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সরাসরি মাজার প্রাঙ্গণে যান এবং সকাল সাড়ে ১০টার দিকে জিয়ারত সম্পন্ন করেন। সফরের শুরু থেকেই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেট শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু হবে। পরে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনশেষে সন্ধ্যা ৭টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Scroll to Top