হজে গিয়ে ৪৮ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি – DesheBideshe

হজে গিয়ে ৪৮ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি – DesheBideshe


হজে গিয়ে ৪৮ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি – DesheBideshe

ঢাকা, ৭ জুন – পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৮৯টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিরা স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন হাজি রয়েছেন।

ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৪টি ফ্লাইটে ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইনস ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ২৪ীর এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে।

গত ১৮ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে প্রথম ফ্লাইট শুরু হয়েছিল এবং শেষ ফ্লাইটটি ঢাকা ত্যাগ করেছিল ২১ মে।

এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মারা যাওয়া হাজিদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন। এলাকাভিত্তিক হিসাবে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মোট ৩৯৮ জন হাজি স্থানীয় বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত ছিল।

বর্তমানে হজ পালন শেষে হাজিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি পুরোদমে পরিচালিত হচ্ছে।

এনএন/ ৭ জুন ২০২৬



Scroll to Top