হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী বিভিন্ন জরুরি চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
কানাডাভিত্তিক স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টসের উদ্যোগে প্রায় চার কোটি টাকা মূল্যের এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষে প্রধান ডা. মো. জামিলুর রহিম এসব সরঞ্জাম স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের এই সংকটময় সময়ে বেসরকারি খাতের এমন মানবিক ও সহযোগিতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল।



