স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ – DesheBideshe

স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ – DesheBideshe

স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ – DesheBideshe

ঢাকা, ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় প্যারেড স্কয়ারে এসে পৌঁছালে তাকে উষ্ণ স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর তিনি বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এই বিশেষ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, দেশি ও বিদেশি কূটনীতিক এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি এবং হাজারো সাধারণ দর্শনার্থী এই মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও কুচকাওয়াজ সরাসরি উপভোগ করতে জাতীয় প্যারেড স্কয়ারে জড়ো হন।

এস এম/ ২৬ মার্চ ২০২৬



Scroll to Top