স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা | চ্যানেল আই অনলাইন

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা | চ্যানেল আই অনলাইন

প্রতি বছরের মতো ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশেষ টি-টুয়েন্টি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে বিসিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবেন শাহরিয়ার নাফিস-মোহাম্মদ আশরাফুলরা। স্বাধীনতা দিবসের গুরুত্ব উদযাপন এবং দেশের ক্রিকেটের পরিচিত মুখদের একত্র করতে এই আয়োজন।

ম্যাচের জন্য দুদলের ১৪ সদস্যের করে দল দিয়েছে বিসিবি। তবে এবারের আয়োজনে নেই বেশ কয়েকজন হাই-প্রোফাইল সাবেক। নির্বাচকের দায়িত্ব ও অন্যান্য ব্যস্ততার কারণে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খানদের মাঠের লড়াইয়ে দেখা যাবে না।

সবুজ দলের ম্যানেজার থাকবেন ফারুক আহমেদ এবং কোচের দায়িত্বে খন্দকার ওয়াহিদুল গনি। লাল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রকিবুল হাসান এবং কোচ সারোয়ার ইমরান।

বিসিবি সবুজ দল
শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝড়ু।

বিসিবি লাল দল
জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন, তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ।

Scroll to Top