স্বাধীনতার মাসে চ্যানেল আই’র বিশেষ আয়োজন: ‘একাত্তরের নয়মাস’ অডিওবুক প্রকাশ | চ্যানেল আই অনলাইন

স্বাধীনতার মাসে চ্যানেল আই’র বিশেষ আয়োজন: ‘একাত্তরের নয়মাস’ অডিওবুক প্রকাশ | চ্যানেল আই অনলাইন

স্বাধীনতার মাস উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। কালজয়ী কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের  স্মৃতিচারণমূলক অমর লেখা ‘একাত্তরের নয়মাস’ প্রকাশ হচ্ছে অডিওবুক আকারে।

মজ্ঞলবার (৩ মার্চ) থেকে ২৫ পর্বে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে এই অডিওবুক, যেখানে উঠে আসবে মুক্তিযুদ্ধের দিনগুলোতে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সংগ্রাম ও সময়ের আবহ। স্বাধীনতার মাসে এমন একটি ঐতিহাসিক ও আবেগঘন রচনা নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌছে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।

চ্যানেল আই অনলাইনের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও শোনা যাবে ‘একাত্তরের নয়মাস’। অডিওবুকটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই’র রিপোর্টার জাকিয়া সুলতানা হিমু।

Scroll to Top