‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ | চ্যানেল আই অনলাইন

শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ে আয়োজনে ‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশ থেকে অংশ নেওয়া হাজারো শিক্ষার্থীর মধ্যে ৪৩৭ জন বিভাগীয় পর্বে অংশ নেওয়ার জন্য উত্তীর্ণ হয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে বিভাগীয় পর্ব।

শনিবার (২২ আগস্ট) শাহীন শিক্ষা পরিবারের আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগীয় পর্বের সময়সূচি, স্থান ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই শাহীন শিক্ষা পরিবারের আনুষ্ঠানিক ফেসবুক পেজ ও ‘স্পেলিং স্টার’-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাই পর্বে উত্তীর্ণ ৪৩৭ শিক্ষার্থী বিভাগীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর মধ্য থেকে ‘স্পেলিং স্টার ২০২৬’-এর চ্যাম্পিয়নসহ পরবর্তী ধাপের প্রতিযোগীদের নির্বাচিত করা হবে।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ১ হাজার ৭৮৬ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আয়োজকেরা সব উত্তীর্ণ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এখন অপেক্ষা, বিভাগীয় পর্ব পেরিয়ে কে হবে ‘স্পেলিং স্টার ২০২৬’-এর চ্যাম্পিয়ন।

নির্বাচিতদের তালিকা দেখতে: www.channelionline.com/sefspellingstar/

Scroll to Top