কেন শুধু ফিজিওথেরাপিস্ট যথেষ্ট নয়
স্ট্রোকের রোগীকে সারিয়ে তুলতে ফিজিওথেরাপিস্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি ব্যায়াম, গেট ট্রেনিং, স্ট্রেচিং, মোবিলাইজেশন, বৈদ্যুতিক উদ্দীপনা ইত্যাদি দিয়ে পেশির শক্তি ও নড়াচড়া ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তিনি রোগনির্ণয়, ওষুধ, ইনজেকশন বা কোনো চিকিৎসা পদ্ধতি প্রেসক্রাইব করেন না।
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের ভূমিকা
রোগীর স্নায়বিক অবস্থা, পেশির টান, জোড়ার গতি, গেলার সক্ষমতা, মানসিক অবস্থা—সবকিছু একসঙ্গে মূল্যায়ন করে প্রয়োজনে ইলেকট্রোমায়োগ্রাফি, সোয়ালো স্টাডি, ডপলার আলট্রাসাউন্ড করতে হতে পারেন। এর ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক পুনর্বাসন পরিকল্পনা করতে হবে। এ কাজ করে থাকেন একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ।



