স্কটল্যান্ডকে হারিয়ে হাঁফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড

স্কটল্যান্ডকে হারিয়ে হাঁফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড

র‍্যাঙ্কিংয়ে এক দলের অবস্থান ৩, অন্য দলের ১৩। দুই দলের শক্তি–সামর্থ্য, সাফল্যের হারেও ব্যবধান এমনই। তবু তিন নম্বরে থাকা ইংল্যান্ড আজ ১৩ নম্বরের স্কটল্যান্ড নিয়ে বড় দুশ্চিন্তায়ই ছিল। হারলেই যে সুপার এইটের সম্ভাবনা মিইয়ে যেত!

তবে কলকাতার ইডেন গার্ডেনে শেষ পর্যন্ত হাঁফ ছেড়েই বেঁচেছে হ্যারি ব্রুকসের দল। ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল ইংল্যান্ড।

Scroll to Top