দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ যাত্রায় মধ্যপ্রাচ্যের ৩টি দেশ সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব সফরের মধ্য দিয়ে তাঁর তিনদিনের এ যাত্রা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন অর্থনীতির জন্য বড় অঙ্কের নতুন বিনিয়োগ নিশ্চিত করাই এবারের মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘মিডল ইস্ট ইন্সটিটিউট’ মনে করে, যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি উপসাগরীয় বিনিয়োগের ঘোষণার প্রত্যাশায় মার্কিন প্রেসিডেন্ট।





