সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলায় দূতাবাস প্রাঙ্গণে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য জানানো হয়নি।

পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র দূতাবাস, রিয়াদ সংশ্লিষ্ট কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য মিশন জেদ্দা ও জাহরানের কর্মীদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এছাড়া, অঞ্চলে অবস্থিত যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সাময়িকভাবে সীমিত করার কথাও জানানো হয়েছে। হামলার উৎস ও উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

Scroll to Top