সেই দুষ্টু ছেলেই এখন সিনেমাপ্রতি ৫০ কোটি টাকা নেন

সেই দুষ্টু ছেলেই এখন সিনেমাপ্রতি ৫০ কোটি টাকা নেন

শৈশব থেকেই কিছুটা দুষ্টুমি করতেন তিনি। এ জন্য তাঁর মা চেয়েছিলেন ছেলেকে অভিনয়ে দিলে একটু দুষ্টুমি কমবে। পরে সেই অভিনয়ই হয়ে দাঁড়ায় ক্যারিয়ার। দুষ্টু ছেলেই পেয়েছেন অস্কার পুরস্কার। তিনি ড্যানিয়েল কালুইয়া। আজ এই অভিনেতার জন্মদিন। জেনে নিতে পারেন তার জানা-অজানা কথাগুলো।

মাত্র ৯ বছর বয়সে তিনি থিয়েটার স্কুলে ভর্তি হন। স্কুল শেষে যেতে হতো অভিনয় শিখতে।
স্থানীয় প্রতিযোগিতায় তিনি সেরা হন। একসময় অভিনয় নিয়েই থাকতে চান। সে কথা ১৬ বছর বয়সে মাকে জানান।
কিন্তু শুরুতেই একটি এজেন্সিতে গেলে, এক নারী তাঁকে বলেন, ‘তাঁর অভিনয় খুব একটা ভালো হয় না।’ পরে তিনি সেটাকে ভুল প্রমাণ করেন।
অভিনয়ে প্রতিষ্ঠা পাওয়া খুবই কঠিন। যে কারণে তিনি পাশাপাশি একই সময়ে কফিশপের চাকরিতে যোগ দেন। তাঁর কাজ ছিল সবার কাছে কফি পৌঁছে দেওয়া।
সেই ডেনিয়েল ২০২১ সালে ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার পান। পেয়েছেন ‘গেট আউট’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন।
৩২ বছর বয়সে তিনি দুবার অস্কার মনোনয়ন পাওয়া সবচেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অভিনেতা। বর্তমানে তিনি সিনেমাপ্রতি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তাঁর জন্ম ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি।
Scroll to Top