সীমান্তে পড়ে থাকা লাশ ২ দিন পর উদ্ধার | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ায় এক যুবকের লাশ পড়ে রয়েছে এমন সংবাদ জানার দু’দিন পর বিজিবি’র সহযোগিতায় লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, লাশটি মিয়ানমারের নাগরিকের।

শনিবার ১০ জানুয়ারি বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল এলাকায় বিজিবির সহযোগিতায় লাশ উদ্ধার করে উখিয়া থানার পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে লাশটি দেখতে পায় স্থানীয়রা।

Bkash

স্থানীয়রা জানান, মঙ্গলবার এই পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তাদের সঙ্গে দু’জন নারী এবং দু’শিশুও ছিল। ওই দিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি। হয়ত সেদিনের গোলাগুলিতে ওই যুবক নিহত হয়। এরপর থেকে ওই এলাকায় জনগণের চলাচল সীমাবদ্ধ ছিল।  বৃহস্পতিবার রাতে এলাকার লোকজন লাশটি দেখতে পায়।

গ্রামবাসী জানায়, সীমান্তের এদিক-সেদিক আরও কয়েকটি লাশ দেখা গেছে।

Reneta June

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন বলেন, পুলিশ একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Scroll to Top