সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয় | চ্যানেল আই অনলাইন

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয় | চ্যানেল আই অনলাইন

পর্দা নেমেছে ৮ দলের অংশগ্রহণে গড়ানো সিসিডিএম চ্যালেঞ্জ কাপ টি-টুয়েন্টির। সালেহীন রিফাত সাদের ঝড়ো ব্যাটিংয়ে ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অপরাজেয়।

রোববার পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে টসে হেরে আগে ব্যাটে নামে অগ্রণী। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অপরাজেয়।

আগে ব্যাটে নামা অগ্রণীর হয়ে ৪৭ বলে ৪৩ রান করেন রিয়াজুল করিম। ১৪ বলে ১৭ রান করেন রাহানুর ইসলাম সুহিন। ওপেনার রিয়াজুল মোল্লা ৭ বলে ২০ রান করেন। এছাড়া অধিনায়ক নবিন ইসলাম ১৯ বলে ১৮ এবং আবির হোসাইন ৮ বলে ১৩ রান করেন।

অপরাজেয়’র হয়ে মাসমাইন সাগর ৩ উইকেট নেন। রায়হান উদ্দিন ও আসাদুজ্জামান প্রিন্স নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়’র। ১২.২ ওভারে ৬৯ ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। হাল ধরেন সাদ ও তৌহিদ খান। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ২৭ বলে ৭০ রান। ৩৫ বলে ৪৫ রান করে তৌহিদ ফিরে গেলে জুটি ভাঙে। পরে রাকিক ইসলাম শ্রাবণকে নিয়ে জয় নিশ্চিত করেন সাদ। ৪ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৪০ রান করেন সাদ। শ্রাবণ ৭ বলে ১৫ রান করেন। বাকি ব্যাটারদের মধ্যে তাওসিফ ১৫ বলে ১৮ এবং আশফাক আহমেদ ১৩ বলে ১৩ রান।

অগ্রণীর হয়ে ৩ উইকেট নেন রতন। আবির হোসেন নেন ১ উইকেট।

Scroll to Top