সিরিয়াল কিলার যখন ভূতের চেয়ে ভয়ংকর

সিরিয়াল কিলার যখন ভূতের চেয়ে ভয়ংকর

ঘুঘু ধরার ফাঁদ হাতে নিয়ে ঘুরে বেড়ায় এক পাগল পাগল চেহারার লোক। আউলাঝাউলা চুল, অপরিষ্কার পোশাক, কাঁধে একটা ঝোলার মতো ব্যাগ। এই সাধারণ চেহারার আড়ালে কল্পনাই করা যায় না লোকটার আসল পেশা।

তার নাম মোজাফফর গায়েন ওরফে মজু। আদপে সে একজন ভয়ংকর খুনি। ঠান্ডা মাথায়, নির্মমভাবে সে খুন করে একের পর এক মানুষকে। কিন্তু প্রতিটি খুনের পরই সে শখের বশে দুটি কাজ করে। প্রথমটি হচ্ছে, চালের রুটি দিয়ে হাঁসের সালুন খাওয়া। তবে দ্বিতীয় শখটি খুনের চেয়েও ভয়ংকর। ভয়ংকর সেই শখকে সে ‘ঘুঘু ধরা’ বলে।

Scroll to Top