পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাতে সুযোগ এসেছে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। ২০১৫ সালে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করেছিল লাল সবুজের প্রতিনিধিরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স।
বাংলাদেশের বিপক্ষে এপর্যন্ত ৪০টি ওয়ানডে খেলেছে পাকিস্তান। যেখানে বাংলাদেশের ছয়টিতে আর পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে।
এদিকে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দল। সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। বর্তমানে র্যাঙ্কিংয়ে দশে আছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মো. সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।





